বিজ্ঞাপন
হরমুজ নিয়ে ওমানের সঙ্গে সমঝোতা চূড়ান্ত পর্যায়ে: আরাগচি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৯:৩৪ এএম
বিজ্ঞাপন
হরমুজ প্রণালি নিয়ে জাহাজ চলাচল নিয়ে ইরান ও ওমানের মধ্যে কৌশলগত আলোচনা চলছে। দু’দেশের মধ্যে শিগগিরই সমঝোতা চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
ইরানের স্টুডেন্টস নিউজ এজেন্সিকে (আইএসএনএ) দেওয়া বক্তব্যে আরাগচি বলেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের জন্য নির্দিষ্ট নৌপথ ঠিক করাই এই আলোচনার মূল লক্ষ্য।
আরও পড়ুন
তিনি স্পষ্ট করে বলেন, ওমানের সঙ্গে এই আলোচনা যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধবিরতি আলোচনার অংশ নয়। দুটি বিষয় সম্পূর্ণ আলাদা।
আরাগচির ভাষায়, এটি মূলত হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য নৌপথ নির্ধারণসংক্রান্ত একটি কৌশলগত আলোচনা।
আরও পড়ুন
তিনি জানান, দুই দেশের বিশেষজ্ঞরা এ নিয়ে কাজ করছেন এবং সামরিক বাহিনীর কর্মকর্তারাও আলোচনায় যুক্ত রয়েছেন। এ বিষয়ে সামরিক বাহিনীর মতামত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।
তথ্যসূত্র: জিও নিউজ