বিজ্ঞাপন
ইন্দোনেশিয়ায় ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৪:৫০ এএম
বিজ্ঞাপন
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলের উপকূলের কাছে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
শনিবার (১৫ আগস্ট) এ ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি)।
ইএমএসসির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার (৬ দশমিক ২১ মাইল) গভীরে।
প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ৯ বলে রেকর্ড করা হয়েছিল।
পরে তা বাড়িয়ে ৭ দশমিক ৬ মাত্রা নির্ধারণ করে ইএমএসসি।
সূত্র: রয়টার্স