Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

‘যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইল পুরোপুরি ব্যর্থ’

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১০:১২ এএম

‘যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইল পুরোপুরি ব্যর্থ’

বিজ্ঞাপন

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইল তাদের লক্ষ্য অর্জনে ‘পুরোপুরি ব্যর্থ’ হয়েছে।  এমনটাই দাবি করেছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) তেহরান কোরের ব্রিগেডিয়ার জেনারেল হাসান হাসানজাদেহ। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সংবাদ সংস্থা তাসনিমকে দেওয়া বক্তব্যে হাসানজাদেহ বলেন, জনগণের শক্তি এবং বাসিজ বাহিনীর সর্বাত্মক প্রস্তুতি ইরানকে অঞ্চল ও বিশ্বের অন্যতম শক্তিশালী দেশে পরিণত করেছে।

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নেতাদের বারবার ব্যর্থতার বিষয়ে এখন জনগণ, বুদ্ধিজীবী ও সাধারণ মানুষের কাছে দেওয়ার মতো কোনো জবাব নেই।’

আরও পড়ুন
অন্যদিকে, হরমুজ প্রণালি আবার খুলে দিতে যুক্তরাষ্ট্রকে বেশ কয়েকটি কঠোর শর্ত দিয়েছে ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাগের জোলঘাদর এসব শর্তের কথা জানিয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক তালিকায় বলা হয়েছে, হরমুজ প্রণালি খুলতে হলে যুক্তরাষ্ট্রকে প্রথমে নৌ অবরোধ তুলে নিতে হবে, সামরিক বাহিনী প্রত্যাহার করতে হবে এবং যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে হবে।

আরও পড়ুন
এ ছাড়া সংঘাতে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি বিদেশে জব্দ থাকা ইরানের সম্পদও মুক্ত করার দাবি জানিয়েছে তেহরান।

জোলঘাদর বলেন, ‘এগুলো ইরানের জনগণের দাবি। ১৬০ দিন ধরে তারা এসব দাবি জোরালোভাবে জানিয়ে আসছে।’

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার