Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

মোজতবা খামেনির ভিডিও প্রকাশ

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৮:৪০ এএম

মোজতবা খামেনির ভিডিও প্রকাশ

বিজ্ঞাপন

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি।

শনিবার (৮ আগস্ট) টেলিগ্রামে ভিডিওটি প্রকাশ করা হয়।

ভিডিওতে দেখা যায়, কয়েকজন মানুষ মোজতবা খামেনিকে ঘিরে রেখেছেন। এ সময় তাকে আশপাশের লোকজনের সঙ্গে কথা বলতে দেখা যায়।

তবে ভিডিওটি কখন বা কোথায় ধারণ করা হয়েছে, সে বিষয়ে মেহেরের প্রতিবেদনে কোনো তথ্য দেওয়া হয়নি। এমনকি মোজতবা খামেনিকে ঘিরে থাকা ব্যক্তিদের পরিচয়ও প্রকাশ করা হয়নি।

গত ২৮ ফেব্রুয়ারি তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। ওই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, দেশটির কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার ও বহু সাধারণ নাগরিক নিহত হন।

এর জবাবে ইরান ওই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক ঘাঁটি ও বিভিন্ন স্থাপনায় দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি। গত মার্চের শুরুর দিকে দেশটির ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ তাকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার