বিজ্ঞাপন
বিমানবন্দরে নারীর ব্যাগে মিলল মার্কিন গৃহযুদ্ধের কামানের গোলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১১:১৫ এএম
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের গালফ শোরস আন্তর্জাতিক বিমানবন্দরে এক নারী যাত্রীর ব্যাগ থেকে আমেরিকার গৃহযুদ্ধের (সিভিল ওয়ার) সময়কার চুরি হওয়া পাঁচটি কামানের গোলা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সামা টিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৮ জুলাই বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশির সময় এক্স-রে স্ক্যানে একটি সন্দেহজনক বস্তু দেখতে পান ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের (টিএসএ) এক কর্মকর্তা। পরে ব্যাগ তল্লাশি করে পাঁচটি ছোট কামানের গোলা পাওয়া যায়। এরপর বিষয়টি সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়।
তিনি জানান, উদ্ধার হওয়া কামানের গোলাগুলোতে কোনো বিস্ফোরক ছিল না এবং সেগুলো নিষ্ক্রিয় ছিল। তবুও এগুলো সামরিক গোলাবারুদ হিসেবে বিবেচিত হওয়ায় বিমানে বহন করা নিষিদ্ধ।
পুলিশের তদন্তে জানা যায়, গোলাগুলো ফোর্ট মরগান থেকে চুরি করা হয়েছিল। কর্মকর্তারা নিশ্চিত করেছেন, এগুলো আমেরিকার গৃহযুদ্ধের সময়কার ঐতিহাসিক নিদর্শন।
ওই নারী পুলিশকে জানান, তার ব্যাগে যে চুরি হওয়া কামানের গোলাগুলো ছিল, সে সম্পর্কে তিনি কিছুই জানতেন না।