Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় সহকর্মীদের সঙ্গে মারামারিতে ৩ বাংলাদেশি নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৯:০৩ এএম

মালয়েশিয়ায় সহকর্মীদের সঙ্গে মারামারিতে ৩ বাংলাদেশি নিহত

বিজ্ঞাপন

মালয়েশিয়ার নেগেরি সেমবিলান রাজ্যের তামান লিঙ্গি এলাকায় সহকর্মীদের মধ্যে মারামারির ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এতে আরও এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৩ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মালয়েশিয়াভিত্তিক সংবাদমাধ্যম এনএসটি।

নেগেরি সেম্বিলান পুলিশের প্রধান দাতুক আলজাফনি আহমদ বলেন, সোমবার বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে তামান লিঙ্গির একটি বাড়িতে কয়েকজন বাংলাদেশির মধ্যে সংঘর্ষের খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে জানায়। খবর পেয়ে লিঙ্গি থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করে। পরে প্রাথমিক তদন্তে পুলিশ লিঙ্গির সুয়া মাঙ্গিস এলাকায় আরও দুটি মরদেহের সন্ধান পায়।

তিনি বলেন, নিহত তিন বাংলাদেশির শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। আহত আরেক বাংলাদেশিকে রেম্বাউ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনার সঙ্গে জড়িত সবাই একই প্রতিষ্ঠানে কাজ করতেন এবং একই বাসায় থাকতেন। পুলিশের ধারণা, একাধিক স্থানে সংঘর্ষের ঘটনা ঘটে থাকতে পারে। পুরো ঘটনার ধারাবাহিকতা জানতে তদন্ত চলছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার বাংলাদেশির বিরুদ্ধে আগে কোনো অপরাধের রেকর্ড পাওয়া যায়নি। আটক ব্যক্তিকে রিমান্ডে নেওয়ার আবেদন জানাতে পোর্ট ডিকসন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে। ঘটনাটি হত্যা মামলা হিসেবে মালয়েশিয়ার দণ্ডবিধির ৩০২ ধারায় তদন্ত করা হচ্ছে। তবে সংঘর্ষের কারণ বা হত্যাকাণ্ডের প্রকৃত উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার