Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়া হচ্ছে হাজারো মানুষ

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৭:৪১ পিএম

যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়া হচ্ছে হাজারো মানুষ

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের পূর্বাঞ্চলে তীব্র তাপপ্রবাহের মধ্যেই একটি দাবানল দ্রুত ছড়িয়ে পড়েছে। একারণে হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।

শনিবার (০১ আগস্ট) ওল্ড ট্রেইলস ফায়ার নামে দাবানলটির সূত্রপাত ঘটে। প্রথমে খোলা এলাকায় ঝোপঝাড় ও ঘাসে আগুন লাগলেও পরে তা দ্রুত আবাসিক এলাকার দিকে অগ্রসর হয়।

দাবানলে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে স্পোকেন নামক এলাকায়। সেখানে ইতোমধ্যেই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, একাধিক স্থাপনা ও বসতবাড়ি আগুনে পুড়ে গেছে। তবে আগুন নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণ করা সম্ভব হবে না।

ওয়াশিংটন অঙ্গরাজ্যের প্রাকৃতিক সম্পদ বিভাগের মুখপাত্র কোর্টনি জেমস জানান, শনিবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ১০ বর্গকিলোমিটার এলাকা পুড়ে গেছে। দাবানলের ধোঁয়া পুরো অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়েছে। আগুন লাগার কারণ তদন্ত করা হচ্ছে।

প্রাকৃতিক সম্পদ বিভাগের আরেক মুখপাত্র জেসিকা ওয়াটসন বলেন, শনিবার সন্ধ্যা পর্যন্ত আগুনের কোনো অংশই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এ সময়ও প্রবল বাতাস বইছিল, যা আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি আরও বাড়িয়েছে।

দাবানলের উচ্চ ঝুঁকির কারণে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান অ্যাভিস্তা ক্ষতিগ্রস্ত এলাকায় জননিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করেছে।

ওয়াশিংটনের গভর্নর বব ফার্গুসন শনিবার জরুরি অবস্থা ঘোষণা করেন। তিনি বলেন, উচ্চ তাপমাত্রা ও প্রবল বাতাসের কারণে দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ পূর্ব ওয়াশিংটনের জন্য বিশেষভাবে বিপজ্জনক পরিস্থিতি উল্লেখ করে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার