বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রে রেস্তোরাঁয় বন্দুক হামলায় নিহত অনেক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৮:৪৪ এএম
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের টুইন ফলস শহরের একটি ইন-অ্যান্ড-আউট বার্গার রেস্তোরাঁয় বন্দুকধারীর গুলিতে একাধিক ব্যক্তি নিহত হয়েছে। এ ছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে। খবর আল জাজিরার
শনিবার (১ আগস্ট) বিকেলের এ দুর্ঘটনায় বন্দুকধারীও নিহত হয়েছে বলে জানিয়েছেন টুইন ফলস পুলিশের প্রধান ম্যাথিউ হিকস।
তিনি বলেন, ‘আমাদের বিশ্বাস, এখন আর জনসাধারণের জন্য কোনো হুমকি নেই।’ তবে নিহত ও আহতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি।
হিকস আরও বলেন, ‘ঘটনাস্থলে অত্যন্ত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল।’
তিনি আরও বলেন, রেস্তোরাঁর এক কর্মী বুকে গুলিবিদ্ধ এক নারীকে টেনে নিরাপদ স্থানে নিয়ে যান। পরে সেখানে তারা চিকিৎসাকর্মীদের জন্য অপেক্ষা করেন।
কোয়েন বলেন, ‘ওই নারীর অবস্থা খুবই গুরুতর ছিল। তিনি বেঁচে আছেন কি না, জানি না। আশা করি তিনি বেঁচে গেছেন।’
এদিকে, আইডাহোর সিনেটর মাইক ক্রাপো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য জরুরি সেবাকর্মীদের প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘আইডাহোর প্রথম সাড়াদানকারী সদস্যদের দ্রুত পদক্ষেপের জন্য আমি কৃতজ্ঞ।’