Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১১:৪০ পিএম

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

বিজ্ঞাপন

ইরান–সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার জেরে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো তাদের জাজান তেল শোধনাগারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। মঙ্গলবার (২৮ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শিল্প পরামর্শক প্রতিষ্ঠান আইআরের একটি স্মারকের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত ২৭ জুলাই দৈনিক ৪ লাখ ব্যারেল উৎপাদনক্ষমতাসম্পন্ন বিশাল এই শোধনাগারটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। মূলত হুতিদের হামলায় শোধনাগারটির সমন্বিত কম্পোজিট গ্যাসিফিকেশন কমপ্লেক্স এবং তেল সংরক্ষণের ট্যাংক এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। তবে প্রয়োজনীয় মেরামতকাজ শেষে আগামী ১৫ আগস্ট থেকে ধাপে ধাপে শোধনাগারটির কার্যক্রম পুনরায় চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সৌদি আরামকো।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এবং পরবর্তীতে রয়টার্স কর্তৃক যাচাই করা একটি ভিডিও ফুটেজে জাজান শোধনাগার এলাকা থেকে ঘন কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। এর আগে গত শনিবার হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি দাবি করেছিলেন, তাদের বাহিনী সফলভাবে সৌদি আরামকোর জিজান ও ইয়ানবুর স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছে। তিনি আরও দাবি করেন, এই হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নতুন মাত্রা পেয়েছে এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহে দ্বিতীয় একটি সংকটময় ফ্রন্ট তৈরি হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার