Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

ভারতে নতুন শিক্ষামন্ত্রীকে কতটা জানেন?

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১০:১০ পিএম

ভারতে নতুন শিক্ষামন্ত্রীকে কতটা জানেন?

বিজ্ঞাপন

টানা ছাত্র আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং বিক্ষোভের জেরে এই সিদ্ধান্ত নেন তিনি। তার পদত্যাগের পদক্ষেপে এরই মধ্যে সিলমোহর দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন ভারতীয় প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। একটি সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন শিক্ষামন্ত্রী কে?
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর ভারতের নতুন শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী। নিজের বর্তমান দপ্তরের পাশাপাশি তাকে এই অতিরিক্ত দায়িত্ব অর্পণ করা হয়েছে।
প্রহ্লাদ জোশী এর আগে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সামলেছেন। বর্তমানে তিনি উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন এবং নতুন ও নবায়নযোগ্য শক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। এবার তার কাঁধেই পড়েছে দেশের শিক্ষা ব্যবস্থার দায়িত্ব।

কেন এই পরিবর্তন?

সম্প্রতি মেডিকেল ভর্তি পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস নিয়ে চরম অসন্তোষ তৈরি হয় ভারতে। ছাত্রছাত্রী ও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রতিবাদের ঝড় ওঠে। বিশেষ করে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে চলা দীর্ঘ বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় ছিলেন আন্দোলনকারীরা। অবশেষে পরিস্থিতি সামাল দিতে মন্ত্রীর পদত্যাগ এবং নতুন মন্ত্রী নিয়োগের এই বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার