Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ, সর্বশেষ আপডেট

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৯:৩৫ পিএম

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ, সর্বশেষ আপডেট

বিজ্ঞাপন

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা এবং সুদের হারের ভবিষ্যৎ সম্পর্কে জানতে আগামী সপ্তাহের মার্কিন ফেডারেল রিজার্ভের সভার দিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা। সুদের হার নিয়ে অনিশ্চয়তার কারণে স্বর্ণের বাজার কিছুটা চাঙা হয়েছে।

বুধবার (২২ জুলাই) বাংলাদেশ সময় বিকেল ৪টা ১০ মিনিটে স্পট মার্কেটে ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১১৫ দশমিক ৮৯ ডলারে দাঁড়িয়েছে। আর আগস্টে ডেলিভারির জন্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে ৪ হাজার ১২০ দশমিক ৬০ ডলারে পৌঁছেছে।

অ্যাক্টিভট্রেডসের সিনিয়র অ্যানালিস্ট রিকার্ডো ইভানজেলিস্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘তেলের উচ্চমূল্য মূল্যস্ফীতি উসকে দিতে পারে। সুদের হার নিয়ে অনিশ্চয়তার কারণে নিরাপদ আশ্রয়ে বিনিয়োগের চাহিদা বেড়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক প্রচেষ্টার কারণে তেলের দাম কমতে পারে, এমন সম্ভাবনা কারণে স্বর্ণের দাম বাড়ছে।’ 

অন্যান্য ধাতুর মধ্যে রুপার দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৯ দশমিক ৩৫ ডলার, প্ল্যাটিনাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ৬৪৬ দশমিক ৬৩ ডলার এবং প্যালাডিয়াম ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ হাজার ৩০৫ দশমিক ৪১ ডলারে দাঁড়িয়েছে।

এদিকে দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের গহনার দাম পড়ছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার