বিজ্ঞাপন
ইরান ভ্রমণে ভারতীয় নাগরিকদের বিশেষ সতর্কতা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৮:১৭ পিএম
বিজ্ঞাপন
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার কারণে নিজ দেশের নাগরিকদের জন্য জরুরি সতর্কতা জারি করেছে ভারত। সাম্প্রতিক পরিস্থিতির অবনতি হওয়ায় ভারতীয় নাগরিকদের আপাতত ইরান ভ্রমণ স্থগিত করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে, যারা বর্তমানে ইরানে আছেন, তাদের দ্রুত উপলব্ধ ফ্লাইটে সাময়িকভাবে ইরান ছাড়তে বলেছে তেহরানের ভারতীয় দূতাবাস।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। সোমবার (২০ জুলাই) টানা নবম দিনের মতো ইরানে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। মাসখানেক আগের একটি সাময়িক যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে এই উত্তেজনা শুরু হয়।
এদিকে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের পর এই রুটে জাহাজ চলাচল নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে চলা এই দ্বন্দ্বের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং বিশ্ববাজারে মূল্যস্ফীতির আশঙ্কা দেখা দিয়েছে। এই অবস্থায় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভারতীয় নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র: আল-জাজিরা।