Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য বাধ্যতামূলক হল যে নিয়ম

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৪:২৫ এএম

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য বাধ্যতামূলক হল যে নিয়ম

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী বাংলাদেশি নাগরিকদের উদ্দেশে নতুন নির্দেশনা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। নতুন নির্দেশনা অনুযায়ী, ভিসা আবেদন ফরমে গত পাঁচ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টের সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য উল্লেখ করা বাধ্যতামূলক।

সোমবার (১৩ জুলাই) দূতাবাস তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারীদের ডিএস-১৬০ (DS-160) আবেদন ফরমে গত পাঁচ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের ইউজারনেম বা হ্যান্ডেল উল্লেখ করতে হবে।

দূতাবাসের ভাষ্য, আবেদনকারীরা আবেদনপত্র জমা দেওয়ার সময় স্বাক্ষরের মাধ্যমে সেখানে দেওয়া সব তথ্য সঠিক, সম্পূর্ণ ও সত্য বলে প্রত্যয়ন করেন। তাই কোনো সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য ইচ্ছাকৃতভাবে গোপন করা বা ভুল তথ্য প্রদান করলে তা ভিসা আবেদন প্রত্যাখ্যানের কারণ হতে পারে।

এ ছাড়া এমন তথ্য গোপন বা মিথ্যা তথ্য দেওয়ার কারণে ভবিষ্যতেও যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রে আবেদনকারীকে অযোগ্য হিসেবে বিবেচনা করা হতে পারে বলেও সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

এ কারণে ভিসাপ্রত্যাশীদের আবেদনপত্র পূরণের সময় ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য সতর্কতার সঙ্গে এবং যথাযথভাবে দেওয়ার পরামর্শ দিয়েছে দূতাবাস।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার