Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

স্ত্রীর ছোড়া মোবাইলের আঘাতে স্বামীর মৃত্যু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৫:৩৮ পিএম

স্ত্রীর ছোড়া মোবাইলের আঘাতে স্বামীর মৃত্যু

বিজ্ঞাপন

পারিবারিক কলহের জেরে স্ত্রীর ছোড়া মোবাইল ফোনের আঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের ওডিশার বলাঙ্গির জেলায়। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার (১২ জুলাই) নিজ বাড়িতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে স্ত্রী মোবাইল ফোন ছুড়ে মারেন। সেটি স্বামীর মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

আহত ব্যক্তিকে দ্রুত বলাঙ্গির জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসকেরা তাকে বাড়ি ফিরে যাওয়ার অনুমতি দেন।

তবে বাড়ি ফেরার কিছুক্ষণ পরই তার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটে। পরে পরিবারের সদস্যরা তাকে আবারও জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি। হাসপাতালে তার মৃত্যু হয়।

ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষা করা হচ্ছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার