Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

ইংল্যান্ড বিশ্বকাপ জিতলে অতিরিক্ত ব্যাংক হলিডের ইঙ্গিত স্টারমারের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৭:২৪ পিএম

ইংল্যান্ড বিশ্বকাপ জিতলে অতিরিক্ত ব্যাংক হলিডের ইঙ্গিত স্টারমারের

বিজ্ঞাপন

ইংল্যান্ড ফুটবল বিশ্বকাপ জিততে পারলে যুক্তরাজ্যে একটি অতিরিক্ত ব্যাংক হলিডে ঘোষণার ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার।

সরকার এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত না নিলেও, ইংল্যান্ডের সম্ভাব্য সাফল্যকে জাতীয় উদযাপনের মাধ্যমে স্বীকৃতি দেওয়ার বিষয়ে আলোচনা জোরদার হয়েছে।

ইংল্যান্ড শনিবার কোয়ার্টার ফাইনালে নরওয়ের মুখোমুখি হবে এবং দলটি ফাইনালে পৌঁছালে স্টারমার নিজে ম্যাচ দেখতে যুক্তরাষ্ট্রে যেতে পারেন বলেও জল্পনা রয়েছে।

সম্ভাব্য অতিরিক্ত ছুটি নিয়ে ব্যবসায়ী মহল ও সাধারণ মানুষের মধ্যে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে; সমর্থকদের একাংশ একে জাতীয় অর্জনের যথাযথ স্বীকৃতি হিসেবে দেখছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার