বিজ্ঞাপন
স্টারমারকে নিয়ে টিউলিপের আবেগঘন বার্তা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৫:১৬ পিএম
বিজ্ঞাপন
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ নিজের আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ পার্লামেন্টের সংসদ সদস্য (এমপি) টিউলিপ সিদ্দিক। তাদের মধ্যে গভীর রাজনৈতিক ও পারিবাকি বন্ধুত্ব রয়েছে। ২০১৫ সালে তারা একই ময়ে নর্থ লন্ডনের পার্শ্ববর্তী আসন থেকে প্রথমবারের মতো ব্রিটিশ পার্লামেন্টে নির্বাচিত হন।
পোস্টে টিউলিপ সিদ্দিক লিখেন, কী অসাধারণ এক উত্তরাধিকার রেখে যাচ্ছ, আমার বন্ধু! আমাদের প্রধানমন্ত্রী হিসেবে আপনি জিবি এনার্জি প্রতিষ্ঠা, রেলপথকে পুনরায় সরকারি মালিকানায় আনা, পানি খাতের নিয়ন্ত্রণ, ভাড়াটিয়া ও শ্রমিকদের অধিকার রক্ষা, পরিকল্পনা সংস্কার, বাসসেবা, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, পুলিশিং ও অপরাধ দমন, সীমান্ত নিরাপত্তা এবং স্কুল ও শিশুদের জন্য গুরুত্বপূর্ণ সংস্কারসমূহ বাস্তবায়ন করেছেন।
তিনি বলেন, ১৪ বছর পর লেবার পার্টিকে আবারও ক্ষমতায় ফিরিয়ে আনা কোনো ছোটখাটো অর্জন ছিল না। ২০১৪ সালে ব্রান্সউইক সেন্টারে পরিকল্পনা করার দিনগুলো থেকে শুরু করে ২০১৫ সালে ক্যামডেনে জয়লাভ, ২০১৬ সালে ব্রেক্সিটের বিরুদ্ধে লড়াই, বিরোধী দলে থাকার কঠিন সময়ে আমাদের দলকে পুনর্গঠন করা এবং ২০২০ সালে আমাদের নেতা হিসেবে আপনার নির্বাচিত হওয়া; সবকিছুই ছিল এই দীর্ঘ পথচলার অংশ।
স্টারমারের নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, আপনার নেতৃত্বে আমি বিরোধী দলে থাকাকালীন ‘ফাইন্যান্সিয়াল সার্ভিসেস রিভিউ’ লিখেছিলাম, যা সিটি অব লন্ডনের জন্য আমাদের নীতিগত রূপরেখা নির্ধারণ করেছিল। আপনার অধীনে ইকোনমিক সেক্রেটারি হিসেবে কাজ করার সুযোগ পাওয়া আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। আর গত দুই বছরে আপনার ও ভিকের অবিচল সমর্থন আমি কোনো দিন ভুলব না।
টিউলিপ আরও বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি আজও আগের মতোই রয়ে গেছে; একটি লেবার সরকার, যা আমাদের দেশের মানুষের জীবনকে আরও উন্নত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।