বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হরমুজ প্রণালির কাছে সীমান্তবর্তী ইরানের সিরিক শহরের আশেপাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে বৃহস্পতিবার (১১ জুন) এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
তবে ঠিক কী কারণে এসব বিস্ফোরণ হয়েছে- সেই সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এ ছাড়া বিস্ফোরণে হতাহত বা ক্ষয়ক্ষতি নিয়েও কিছু বলা হয়নি।
ঘটনাস্থল থেকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের একজন সাংবাদিক বলেছেন, কয়েক মিনিট আগে সিরিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এনিয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।
টানা দুই দিন ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। এরইমধ্যে আজ বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানে তীব্র হামলা চালানোর হুঁশিয়ারি বার্তা দিয়েছেন।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন, আজ রাতে যুক্তরাষ্ট্র ইরানের ওপর অত্যন্ত কঠোরভাবে আঘাত হানবে। একই সঙ্গে তিনি বলেন, অদূর ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ তেল অবকাঠামো, বিশেষ করে কৌশলগত খার্গ আইল্যান্ডসহ বিভিন্ন স্থাপনা দখলে নেবে এবং দেশটির তেল ও গ্যাস বাজারের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে।