বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মার্কিন হামলার জবাবে হরমুজ প্রণালিতে দুটি জাহাজে হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এ তথ্য জানিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে, আইআরজিসি হরমুজে থাকা দুটি জাহাজে হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে আরও বলা হয়েছে, হরমুজে সব ধরনের জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ। এ ঘোষণার পরই তেলের দাম কিছুটা বেড়েছে।
এদিকে, আল জাজিরা জানিয়েছে, আইআরজিসি আরও বলেছে, হরমুজ প্রণালি অবৈধভাবে পার হওয়ার চেষ্টা করার সময় দুটি তেলের ট্যাংকারে হামলা চালানো হয়েছে। বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটি এবং কুয়েতের আলী আল সালেম ও আহমদ আল জাবের বিমানঘাঁটিতেও ড্রোন হামলার দাবি করেছে ইরান।
অন্যদিকে, তেলবাহী ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজসহ সব ধরনের নৌযানের জন্য হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান।
ইরানের সর্বোচ্চ যৌথ সামরিক কমান্ড বৃহস্পতিবার (১১ জুন) এ ঘোষণা দেয়।