বিজ্ঞাপন
বিজেপি সরকারের ভিত কাঁপিয়ে দিতে পারবে তেলাপোকা পার্টি?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০১:৪৫ এএম
বিজ্ঞাপন
বোস্টন থেকে দিল্লির পথে এক তরুণ। অস্ত্র বলতে একটি মিম আর ব্যঙ্গাত্মক দলের নাম। তবু তাকে ঘিরে কোটি মানুষের সমর্থন। ইতিহাস বলছে, এ ধরনের ‘তুচ্ছ’ আন্দোলনই একদিন বড় পরিবর্তনের দরজা খুলে দেয়।
ভারতের রাজনীতিতে এক অদ্ভুত নিয়ম আছে। যে বিষয়টিকে সরকার যত বেশি উপেক্ষা করার চেষ্টা করে, সেটি তত বেশি বড় হয়। আর যে বিষয়টিকে দমন করতে যায়, সেটি আরও দ্রুত ছড়িয়ে পড়ে। ককরোচ জনতা পার্টির ক্ষেত্রেও ঠিক এমনটাই ঘটছে।
গল্পটা শুরু হয়েছিল ভারতের সর্বোচ্চ আদালতের একটি মন্তব্য থেকে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত এক শুনানিতে বেকার তরুণদের ‘তেলাপোকা’র সঙ্গে তুলনা করেন। সমাজের চোখে এই তরুণরা নাকি তেলাপোকার মতোই অপ্রয়োজনীয়, উপেক্ষণীয়। কিন্তু তেলাপোকার একটা বৈশিষ্ট্য সবাই জানেনÑএই প্রাণীটি পারমাণবিক বিস্ফোরণেও বেঁচে থাকে। বোস্টন বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের শিক্ষার্থী, ৩০ বছর বয়সি অভিজিৎ দীপকে সেই উপেক্ষাকেই শক্তিতে পরিণত করলেন। গত ১৬ মে আত্মপ্রকাশ করল ককরোচ জনতা পার্টি, সংক্ষেপে সিজেপি। কয়েক সপ্তাহের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে কোটি কোটি মানুষের সমর্থন। ভারত সরকার এরপর যা করল, সেটাই মূল আলোচনা।
ইতিহাস মনোযোগ দিয়ে পড়লে দেখা যায়, পৃথিবীর বড় বড় রাজনৈতিক পরিবর্তন এসেছে প্রথম দেখায় অতি তুচ্ছ কোনো ঘটনা থেকে। ১৯৫৫ সালে আমেরিকার আলাবামায় রোজা পার্কস নামের এক কৃষ্ণাঙ্গ নারী বাসে শ্বেতাঙ্গদের জন্য সংরক্ষিত আসন ছেড়ে দিতে অস্বীকার করলেন। সেই একটি ‘না’ মন্টগোমেরি বাস বয়কটের জš§ দিল, যা মার্টিন লুথার কিং জুনিয়রকে আন্দোলনের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করল এবং পরিশেষে ১৯৬৪ সালের নাগরিক অধিকার আইনের ভিত্তি রচনা করল। একটি বাসের আসন থেকে আমেরিকার আইন বদলে গেল।
আরও কাছের উদাহরণ স্বয়ং ভারত থেকেই দেওয়া যাক। ২০২০ সালে মোদি সরকার কৃষি খাতে তিনটি বিতর্কিত আইন পাস করে। কৃষকেরা দিল্লির সীমান্তে তাঁবু গেড়ে বসলেন। সরকার প্রথমে বিষয়টি উড়িয়ে দিল। এই আন্দোলনকারীদের বিরুদ্ধে নানা অভিযোগ উঠল, বিদেশি মদদের কথা বলা হলো। কিন্তু এক বছরেরও বেশি সময় আন্দোলন চলার পর ২০২১ সালের ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী মোদি জাতির উদ্দেশে ভাষণে তিনটি আইনই বাতিল করার ঘোষণা দিলেন। ভারতের ইতিহাসে এটি বিরল ঘটনাÑমোদি সরকারকে জনতার চাপে পিছু হটতে হয়েছিল। ঐড়ঁংব ড়ভ ঈড়সসড়হং খরনৎধৎু-র প্রতিবেদনে এই আন্দোলনকে ‘মানব ইতিহাসের বৃহত্তম প্রতিবাদ আন্দোলনগুলোর একটি’ বলে উল্লেখ করা হয়েছে।
২০২৪ সালে বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রাস্তায় নামলেন। দাবিটি ছিল সাধারণ মেধার ভিত্তিতে চাকরি দাও, কোটার অংশ কমাও।’ কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের ‘রাজাকারের নাতি’ বলে সম্বোধন করলেন। সেই একটি বাক্য আগুনে ঘি ঢেলে দিল। ইন্টারনেট বন্ধ করা হলো, গুলি চালানো হলো, তবু আন্দোলন থামল না। শেষমেশ ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনাকে পদত্যাগ করে দেশ ছাড়তে হলো। একটি কোটা সংস্কারের দাবি পুরো সরকার উল্টে দিল। ঈঁৎৎবহঃ ঐরংঃড়ৎু জার্নালের বিশ্লেষণে এই আন্দোলনকে ‘দক্ষিণ এশিয়ার সবচেয়ে উল্লেখযোগ্য গণঅভ্যুত্থানগুলোর একটি’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আরও পেছনে গেলে ভারতেই আরেকটি উদাহরণ আছে। ১৯৭৪-৭৫ সালে বিহারের ছাত্রছাত্রীদের একটি স্থানীয় আন্দোলন থেকে জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে যে আন্দোলন গড়ে উঠল, তা ইন্দিরা গান্ধীর সরকারকে জরুরি অবস্থা জারি করতে বাধ্য করেছিল। সেই জরুরি অবস্থাই শেষ পর্যন্ত ইন্দিরা গান্ধীর পতনের কারণ হয়ে দাঁড়াল। তারও আগে মহাত্মা গান্ধীর ১৯৩০ সালের লবণ আন্দোলন শুরু হয়েছিল মাত্র ৭৮ জন মানুষকে নিয়ে। সেই ৭৮ জনের পদযাত্রা পরিণত হয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কাঁপানো আন্দোলনে।
ওয়েবসাইট বন্ধ করলে কী হয়?
ভারত সরকার এখন ককরোচ জনতা পার্টির ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে। প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, ওয়েবসাইট বন্ধ হওয়ার পর সিজেপি নতুন ঠিকানা নিয়ে আবার চলে এসেছে, তেলাপোকার মতোই। এরপর বিজেপি প্রচার শুরু করেছে, এই আন্দোলনের পেছনে পাকিস্তানের মদত আছে এবং ‘ভারতবিরোধী’ জর্জ সোরসের হাত আছে। বাংলাদেশের ছাত্র আন্দোলনের সময়ও আওয়ামী লীগ প্রায় একই ধরনের অভিযোগ তুলেছিল। পার্থক্য হলো বাংলাদেশের ছাত্ররা সেই অভিযোগ উপেক্ষা করে রাস্তায় থেকেছিল।
এই প্যাটার্নটা খেয়াল করুন। ক্ষমতাসীনরা যখন কোনো আন্দোলনকে বিদেশি ষড়যন্ত্র বলে চিহ্নিত করতে শুরু করে, তখন সাধারণত দুটো কারণ থাকে; হয় সত্যিই ষড়যন্ত্র আছে, নয়তো আন্দোলন এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে সরকার সরাসরি জবাব দিতে পারছে না। ভারতের কৃষক আন্দোলনকেও একসময় ‘খালিস্তানপন্থি’ বলা হয়েছিল। শেষমেশ মোদি সরকার আইন প্রত্যাহার করেছিল।
অভিজিৎ দীপকে এখন দিল্লির পথে। বোস্টন থেকে উড়ে এসে সরাসরি পার্লামেন্ট স্ট্রিট থানায় যাবেন, যন্তর মন্তরে ধরনার অনুমতি চাইতে। তার সঙ্গী হবেন ম্যাগসাইসাই পুরস্কারপ্রাপ্ত লাদাখের অধিকারকর্মী সোনম ওয়াংচুক, যাকে একসময় জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে গ্রেপ্তার করা হয়েছিল। চলচ্চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপ, অভিনেত্রী কঙ্কণা সেন শর্মা, কৌতুক শিল্পী কুণাল কামরা, তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র’ দেশের বিভিন্ন পেশার মানুষ যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। এটা কেবল ‘কিছু বেকার তরুণের আন্দোলন’ নয়।
অভিজিৎ নিজেই বলেছেন, দেশে ফিরলে তাঁর ঠাঁই হতে পারে দিল্লির তিহার জেলে। তবু তিনি যাচ্ছেন। দেশে যাওয়ার আগে লিখলেনÑ‘ভাগ্যকে সংবিধানের হাতে সঁপে দিয়েছি।’ একটি গণতান্ত্রিক দেশে নিজের দেশে আসতে গিয়ে যদি জেলের ভয় নিয়ে আসতে হয়, তাহলে প্রশ্নটা আর শুধু তেলাপোকা পার্টির নয়, প্রশ্নটা সেই গণতন্ত্রের স্বাস্থ্য নিয়ে।
ককরোচ জনতা পার্টি কি আনুষ্ঠানিক রাজনৈতিক শক্তিতে পরিণত হবে? সম্ভবত না, অন্তত এখনই নয়। কিন্তু এটা যা করছে সেটা গুরুত্বপূর্ণ। ঘঊঊঞ-সহ বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ক্ষোভে ধুঁকতে থাকা লাখ লাখ তরুণের অসন্তোষকে পরিচয় দিচ্ছে। সেই ছড়িয়ে-ছিটিয়ে থাকা ক্ষোভকে একটি ছাদের নিচে আনছে। আর ইতিহাস বলছে, ছাদ পাওয়া ক্ষোভ অনেক বেশি শক্তিশালী হয়।
ভারতের কৃষক আন্দোলন প্রথম কাজটি করেছিল সরকারকে নির্দিষ্ট দাবিতে ছাড় দিতে বাধ্য করেছিল। বাংলাদেশের ছাত্র আন্দোলন দুটোই করেছিল। দাবি আদায় করেছিল এবং সরকার বদলে দিয়েছিল। সিজেপি কোনটি করবে, নাকি দুটোই, সেটা সময় বলবে। তবে এটুকু নিশ্চিতÑতেলাপোকারা এখন দিল্লির রাস্তায়। যন্তরমন্তরে বসতে পারবে কি না জানা নেই, কিন্তু ভারতের রাজনৈতিক মঞ্চে তাদের উপস্থিতি ইতিমধ্যে অস্বস্তি তৈরি করেছে।
রোজা পার্কস যেদিন বাসের আসন ছাড়তে অস্বীকার করেছিলেন, সেদিনও অনেকে ভেবেছিলেন ‘এটা কোনো বিষয় নয়।’