Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে শুভেন্দুর নতুন আইন, ৯ বাংলাদেশি আটক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৬:১৮ পিএম

পশ্চিমবঙ্গে শুভেন্দুর নতুন আইন, ৯ বাংলাদেশি আটক

বিজ্ঞাপন

ভারতের পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে একাধিক জেলায় ‘হোল্ডিং সেন্টার’ চালু করা হয়েছে। এর অংশ হিসেবে মালদা জেলার ইংরেজবাজারে একটি হোল্ডিং সেন্টারে ৯ বাংলাদেশিকে আটক রাখা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

সোমবার (২৫ মে) এবিপি আনন্দ প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, আটকদের মধ্যে ৩ জন নারী এবং ৬ জন নাবালক-নাবালিকা রয়েছে। তাদের গাজোল এলাকা থেকে আটক করে হোল্ডিং সেন্টারে আনা হয়েছে বলে জানা গেছে।

ভারতে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশি ও রোহিঙ্গাদের শনাক্ত করে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার করতে নির্দেশনা দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্দেশনায় আরও বলা হয়েছে, আটক বিদেশি নাগরিক এবং দেশে ফেরত পাঠানোর অপেক্ষায় থাকা মুক্তিপ্রাপ্ত বিদেশিদের রাখার জন্য প্রতিটি জেলায় হোল্ডিং সেন্টার গড়ে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

এর আগে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ এবং পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীও নির্বাচনি প্রচারণায় অনুপ্রবেশ রোধে কঠোর অবস্থানের কথা একাধিকবার উল্লেখ করেছেন।

এ বিষয়ে মালদার বিজেপি সাংসদ খাগেন মুর্মু বলেন, যারা ভারতের নাগরিক নন, তাদের নিজ দেশে ফিরে যেতে হবে। তিনি দাবি করেন, রাজ্যকে নিরাপদ রাখতে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া জরুরি।

এদিকে, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেই অনুপ্রবেশের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন, ‘ডিটেক্ট, ডিলিট ও ডিপোর্ট’ নীতির মাধ্যমে অনুপ্রবেশকারীদের শনাক্ত করে পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে দেওয়া হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার