বিজ্ঞাপন
সাকিবের বিরুদ্ধে গুরুতর অভিযোগ মডেল-অভিনেত্রী মোমিনা ইকবালের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৬:৫৪ পিএম
বিজ্ঞাপন
পাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) প্রাদেশিক পরিষদের সদস্য (MPA) সাকিব চাধারের বিরুদ্ধে হয়রানি, ব্ল্যাকমেল ও প্রাণনাশের হুমকির অভিযোগে এফআইআর দায়ের করেছেন অভিনেত্রী ও মডেল মোমিনা ইকবাল। গত ২২ মে পুলিশের কাছে এফআইর দায়ের করেন এ অভিনেত্রী।
সংবাদমাধ্যম জিও টিভির প্রতিবেদন অনুযায়ী, এ তারকা লাহোরের চুং থানায় দায়েরকৃত এফআইআরে অভিযোগ করেছেন, ওই আইনপ্রণেতা তাকে ও তার হবু স্বামীকে ফোন করে হুমকি দিচ্ছেন।
মোমিনা ইকবাল দাবি করেছেন, এমপিএ সাকিব আগে থেকেই দুই নারীকে বিয়ে করেছেন জানতে পেরে তার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অশালীন ভাষা ব্যবহার করে আসছেন তিনি।
এ মডেল অভিযোগ করেছেন, প্রস্তাবটি প্রত্যাখ্যান করার পর তাকে ব্ল্যাকমেল করা শুরু করেন এমপিএ। অভিযোগে তার হোয়াটসঅ্যাপ বার্তা এবং ভিডিও কলের কথাও উল্লেখ করা হয়েছে। এমনকি মোমিনা ইকবালের বোনের ফোনেও এ ধরনের হুমকিমূলক বার্তা দেয়া হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ তারকা তার আইনজীবীদের সঙ্গে চুং থানায় গিয়ে স্টেশন হাউজ অফিসার (এসএইচও) ফাহিম ইমদাদকে অবহিত করেছেন বিষয়টি।
এদিকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ বলেছেন, মোমিনা ও সাকিব সম্পর্কিত মামলায় ‘ব্যক্তিগত তথ্য’ সংগ্রহের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব, চাপ বা হুমকি প্রদান করা হলে কঠোর ও আপোসহীন ব্যবস্থা গ্রহণ করা হবে।
গত ২২ মে এক্স-এ দেয়া এক পোস্টে মুখ্যমন্ত্রী বলেছেন, বিষয়টি একটি ব্যক্তিগত ব্যাপার। এর সমাধান কঠোরভাবে আইন অনুযায়ী করা হবে।