Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

একই ছাত্রের সঙ্গে ২ শিক্ষিকার যৌন সম্পর্ক, অতঃপর...

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০১:১৮ এএম

একই ছাত্রের সঙ্গে ২ শিক্ষিকার যৌন সম্পর্ক, অতঃপর...

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি নামী বেসরকারি খ্রিষ্টান স্কুলের সাবেক এক শিক্ষিকাকে ১৫ বছর বয়সী এক ছাত্রকে যৌন নিপীড়নের দায়ে ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এই চাঞ্চল্যকর কেলেঙ্কারির জেরে ঐতিহ্যবাহী ওই শিক্ষাপ্রতিষ্ঠানটি স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে।

গত সোমবার (১৮ মে) গ্রিন কাউন্টি সুপিরিয়র কোর্টে নিজের অপরাধ স্বীকার করার পর শেরি ডেল মলডিন (৬১) নামে ওই শিক্ষিকাকে এই সাজা দেওয়া হয়। কারাদণ্ডের পাশাপাশি তাকে ২৫ বছরের প্রবেশন (শর্তাধীন মুক্তি) এবং একজন যৌন অপরাধী হিসেবে আজীবন তালিকায় নাম নিবন্ধনের নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার বিবরণী থেকে জানা যায়, জর্জিয়ার সিলোয়ামে অবস্থিত নাথানিয়েল গ্রিন অ্যাকাডেমিতে কর্মরত থাকাকালীন মলডিন ওই কিশোর ছাত্রকে যৌন নিপীড়ন করেন।

আইনজীবীরা জানান, প্রায় এক মাস ধরে বিভিন্ন স্থানে একাধিকবার এই যৌন সম্পর্কের ঘটনা ঘটে।

রায় ঘোষণার পর ওকমুলগি জুডিশিয়াল সার্কিটের জেলা অ্যাটর্নি টি. রাইট বার্কসডেল বলেন, এখানে ভুক্তভোগী ছিল ১৫ বছরের একটি শিশু, আর অপরজন ৬০ বছর বয়সী এক প্রবীণ নারী— আমাদের সত্যটা এভাবেই দেখা উচিত।

পবিত্র শিক্ষক-শিক্ষার্থী সম্পর্কের অবমাননা এবং বয়সের বিশাল ব্যবধানের কারণে প্রসিকিউটররা মলডিনের আরও দীর্ঘমেয়াদি কারাদণ্ডের আবেদন করেছিলেন। তবে বিচারক টেরি এন. ম্যাসি শেষ পর্যন্ত ১২ বছরের কারাদণ্ড বহাল রাখেন।

আদালতে মলডিনের আইনজীবী তাকে কারাগারে না পাঠিয়ে কেবল শর্তাধীন মুক্তির আবেদন করেছিলেন। শুনানির সময় অভিযুক্ত শিক্ষিকা দাবি করেন, ওই সময় তিনি মানসিকভাবে 'এক অন্ধকার সময়ের' মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং নিজের কৃতকর্মের জন্য তিনি অনুতপ্ত।

এই ঘটনাটি প্রথম সামনে আসে যখন ওই স্কুলেরই বনি এলিজাবেথ ব্রাউন (২৬) নামে আরেক সাবেক শিক্ষিকাকে একই ছাত্রের সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগে গ্রেপ্তার করা হয়। তবে ব্রাউন নিজেকে নির্দোষ দাবি করে জুরি ট্রায়ালের আবেদন জানিয়েছেন, যা আগামী মাসে শুরু হওয়ার কথা রয়েছে।

একই ছাত্রের সঙ্গে দুই নারী শিক্ষকের এমন কেলেঙ্কারির জেরে ১৯৫৯ সাল থেকে সুনামের সঙ্গে পরিচালিত হওয়া নাথানিয়েল গ্রিন অ্যাকাডেমিটি গত বছর স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়।

এদিকে ভুক্তভোগী কিশোর ছাত্রটি স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেছে, এই নারীরা শিক্ষক পদের অপব্যবহার করেছে। আর আমার স্কুল একটি শিশু হিসেবে আমাকে নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার