বিজ্ঞাপন
নেটপাড়ায় ঝড় তোলা ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা কে এই অভিজিৎ?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ মে ২০২৬, ১২:০৪ পিএম
বিজ্ঞাপন
সম্প্রতি নেট দুনিয়ায় ঝড় তুলেছে ভারতে নতুন ‘রাজনৈতিক দল’ ‘ককরোচ জনতা পার্টি (সিজেপি)’। গত ১৬ মে দলটি প্রতিষ্ঠা করেন অভিজিৎ দিপক নামের এক ভারতীয়। এটি মূলত একটি ডিজিটাল স্যাটায়ার বা ব্যঙ্গাত্মক উদ্যোগ, যার সূচনা ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তর একটি বিতর্কিত মন্তব্যকে ঘিরে।
শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই সিজেপি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত জনপ্রিয়তা পায় এবং বিভিন্ন প্ল্যাটফর্মে মিলিয়ন মিলিয়ন অনুসারী সংগ্রহ করে। বর্তমানে ইনস্টাগ্রামে তাদের অনুসারীর সংখ্যা ১ কোটি ৯০ লাখেরও বেশি, যা ভারতের যেকোনো রাজনৈতিক দলের তুলনায় বেশি বলে দাবি করা হচ্ছে। এক্সেও তাদের দুই লাখের বেশি অনুসারী ছিল, তবে আইনি জটিলতার কারণে বৃহস্পতিবার থেকে এটি ‘অ্যাক্সেসযোগ্য’ নয়।
কে এই অভিজিৎ দিপক
অভিজিৎ দিপক পুনে থেকে সাংবাদিকতায় স্নাতক করেছেন এবং বর্তমানে বোস্টন বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ বিষয়ে স্নাতকোত্তর করছেন বলে জানা গেছে। তিনি ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত আম আদমি পার্টির সঙ্গে যুক্ত ছিলেন এবং দলের সোশ্যাল মিডিয়া টিমে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন।
দলের কনটেন্ট মূলত মিম, গ্রাফিক্স, অ্যানিমেশন এবং ব্যঙ্গাত্মক রাজনৈতিক মন্তব্যের মাধ্যমে তৈরি হয়। এর আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে বেকারত্ব, পরীক্ষার প্রশ্নফাঁস এবং শিক্ষা ব্যবস্থা।
তিনি আরও জানান, গণমাধ্যম তার বক্তব্য ভুলভাবে উদ্ধৃত করেছে এবং তিনি এতে দুঃখ প্রকাশ করেছেন।ৎ
তথ্যসূত্র: এনডিটিভি