Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

যুক্তরাজ্যে জ্বালানি বিল বছরে ২০৯ পাউন্ড বাড়ার পূর্বাভাস

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ০২:৩৫ এএম

যুক্তরাজ্যে জ্বালানি বিল বছরে ২০৯ পাউন্ড বাড়ার পূর্বাভাস

বিজ্ঞাপন

ব্রিটেনে আগামী জুলাই থেকে গ্যাস ও বিদ্যুতের বিল বছরে আরও ২০৯ পাউন্ড বেড়ে প্রায় ১,৮৫০ পাউন্ডে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে জ্বালানি পরামর্শক প্রতিষ্ঠান কর্নওয়াল ইনসাইট। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইরান যুদ্ধের কারণে বৈশ্বিক গ্যাসের দাম বেড়ে যাওয়ায় যুক্তরাজ্যের জ্বালানি বাজারেও বড় প্রভাব পড়েছে।

বর্তমানে এপ্রিল থেকে জুন পর্যন্ত বার্ষিক মূল্যসীমা ১,৬৪১ পাউন্ড থাকলেও জুলাইয়ে তা প্রায় ১৩ শতাংশ বাড়তে পারে। বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ ব্যাহত হয় এবং এর ফলে গ্যাসের পাইকারি দাম হঠাৎ বেড়ে যায়।

বিশ্লেষকদের মতে, সাময়িক যুদ্ধবিরতি বাজারকে কিছুটা স্থিতিশীল করলেও শীতকালে পরিস্থিতি আরও কঠিন হতে পারে। এদিকে পরিবেশবাদী সংগঠনগুলো জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুত বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার