Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

আইসিইউতে সাবেক প্রেসিডেন্ট বিক্রমাসিংহে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ০৩:৫৯ এএম

আইসিইউতে সাবেক প্রেসিডেন্ট বিক্রমাসিংহে

বিজ্ঞাপন

শ্রীলংকার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে কারাগারে অসুস্থ হয়ে পড়ায় তাকে রাজধানী কলম্বোর ন্যাশনাল হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছে।

আগস্টের ২২ তারিখ রাতে সরকারি তহবিল অপব্যবহারের অভিযোগে তাকে রিমান্ডে নেওয়া হয়। এর একদিন পরই (২৩ আগস্ট) তার শারীরিক অবস্থার অবনতি হয়।

হাসপাতালের উপমহাপরি চালক ডা. রুকশন বেল্লানা জানান, বিক্রমাসিংহে তীব্র পানিশূন্যতায় ভুগছেন। তিনি বলেন, ‘গুরুতর জটিলতা’ এড়াতে তাকে নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসার আওতায় রাখা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন।”ৎ

তবে চিকিৎসক জানিয়েছেন, তার অবস্থা বর্তমানে ‘স্থিতিশীল’।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কারা কর্তৃপক্ষ জানিয়েছে, কারাগারের চিকিৎসা কেন্দ্র তার জন্য যথেষ্ট ছিল না, তাই দ্রুত তাকে রাষ্ট্রীয় হাসপাতালে স্থানান্তর করা হয়।

৭৬ বছর বয়সি সাবেক এ প্রেসিডেন্টকে সেদিন আগে কারাগারে দেখতে গিয়েছিলেন বিরোধী দলের কয়েকজন সংসদ সদস্য। তারা বলেন, তিনি তখনও বেশ উৎফুল্ল ছিলেন।

বিরোধী দলীয় নেতারা অভিযোগ করেছেন, সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিক্রমাসিংহেকে কারাবন্দি করেছে—কারণ তিনি আবারও ক্ষমতায় ফিরতে পারেন বলে আশঙ্কা করছে সরকার।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার