Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

ব্রঙ্কসে শহর পরিচালিত সাশ্রয়ী মুদি দোকান চালুর ঘোষণা মামদানির

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৪:৩৬ এএম

ব্রঙ্কসে শহর পরিচালিত সাশ্রয়ী মুদি দোকান চালুর ঘোষণা মামদানির

বিজ্ঞাপন

মামদানি তার ঘোষণায় বলেন, ‘আমরা বাজারদর কমাতে এবং নিউ ইয়র্কাদের টেবিলে খাবার পরিবেশন করতে সরকারি ক্ষমতার ব্যবহার শুরু করতে যাচ্ছি।’

নিউ ইয়র্ক সিটিতে শীঘ্রই সিটি কর্তৃপক্ষ পরিচালিত প্রথম মুদি দোকান চালু হতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছেন শহরটির মেয়র জোরান মামদানি।

আইউইটনেস নিউজ জানায়, ২০২৭ সালের ভিতর ব্রঙ্কসের হান্টস পয়েন্ট সেকশনে প্রথম সিটি কর্তৃপক্ষের পরিচালনায় মুদি দোকান চালু হবে বলে জানিয়েছেন মামদানি।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়, ২০০০০ স্কয়ার ফুট আয়তনের দোকানটি স্থাপন করা হবে সাশ্রয়ী আবাসন এলাকা পেনিনসুলার ভিতর। এর মাধ্যমে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য পাবেন সাউথ ব্রঙ্কস কমিউনিটির বাসিন্দারা।

মামদানি তার ঘোষণায় বলেন, ‘আমরা বাজারদর কমাতে এবং নিউ ইয়র্কাদের টেবিলে খাবার পরিবেশন করতে সরকারি ক্ষমতার ব্যবহার শুরু করতে যাচ্ছি।’

পরিকল্পনা অনুযায়ী, দোকানটির জমির ইজারা ও নির্মাণ, সংস্কার সংক্রান্ত ব্যয় সবসময় বহন করবে সিটি কর্তৃপক্ষ। পরিবর্তে বেসরকারি একজন ঠিকাদার ছাড়মূল্যে পণ্য বিক্রি করবেন।

সিটির প্রত্যেক বোরোতে কর্তৃপক্ষ পরিচালিত সাশ্রয়ী মুদি দোকান চালুর অংশ হিসেবে দোকানটি শুরু করতে যাচ্ছে মামদানি প্রশাসন।

এর আগে ম্যানহাটনের ইস্ট হারলেমে লা মার্কেটা নামের আরেকটি দোকান চালুর ঘোষণা দিয়েছিলেন মামদানি। পরিকল্পনা অনুযায়ী এটি ২০২৯ সালে চালুর কথা রয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার