Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

ট্রাম্প–পুতিনের বৈঠককে খুবই প্রশংসনীয় বলল ভারত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১২:৩১ এএম

ট্রাম্প–পুতিনের বৈঠককে খুবই প্রশংসনীয় বলল ভারত

রণধীর জয়সোয়াল

বিজ্ঞাপন

আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠককে স্বাগত জানিয়েছে ভারত। শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেন, শান্তির খোঁজে এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

শুক্রবার আলাস্কায় দুই নেতার মধ্যে প্রায় তিন ঘণ্টা আলোচনা হয়। তবে ইউক্রেন যুদ্ধ নিয়ে কোনো যুদ্ধবিরতি বা সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। যদিও উভয়েই বৈঠককে ‘ফলপ্রসূ’ বলে আখ্যা দিয়েছেন।

নিজের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘আলাস্কায় একটা দারুণ সফল দিন কাটল।’ ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এখন সবকিছু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপর নির্ভর করছে। তাকে বসতে হবে পুতিনের সঙ্গে, প্রয়োজনে তিনি (ট্রাম্প) নিজেও আলোচনায় যোগ দিতে প্রস্তুত।

আলাস্কা বৈঠকের পর ট্রাম্প প্রথমেই ফোন করেন জেলেনস্কিকে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ট্রাম্পের সঙ্গে সরাসরি কথা বলতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি।

ট্রাম্প-পুতিনের এই উদ্যোগকেই ভারত স্বাগত জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেন সংঘাতের দ্রুত অবসান দেখতে গোটা পৃথিবী মুখিয়ে আছে। শান্তি স্থাপন কেবল আলোচনা ও কূটনীতির মাধ্যমেই হতে পারে।

উল্লেখ্য, রাশিয়া থেকে সস্তায় অপরিশোধিত তেল কেনার কারণে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। তবে শনিবারের বিবৃতিতে শুল্ক প্রসঙ্গে কোনো মন্তব্য করেনি নয়াদিল্লি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার