Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

পদ্মঝড়ে বেসামাল ১৪ মন্ত্রী!

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৭:১০ পিএম

পদ্মঝড়ে বেসামাল ১৪ মন্ত্রী!

বিজ্ঞাপন

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনী গণনায় ক্রমশ স্পষ্ট হচ্ছে পালাবদলের ইঙ্গিত। রাজ্যজুড়ে বিজেপি ঝড়ে শাসক শিবিরের একাধিক হেভিওয়েট মন্ত্রী নিজ নিজ কেন্দ্রে কঠিন চাপে পড়েছেন। বিকেল ৫ টা পর্যন্ত গণনায়  অন্তত ১৪ জন মন্ত্রী পিছিয়ে রয়েছেন। 

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী, এটি রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

লড়াইয়ে পিছিয়ে যারা

বিকেল ৫ টা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে, বিধাননগর কেন্দ্রে পিছিয়ে রয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসু। দমদম কেন্দ্র থেকে পিছিয়ে বিদায়ী শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং দমদম উত্তর কেন্দ্রে পিছিয়ে রয়েছেন স্বাস্থ্য ও অর্থ দফতরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। উত্তরবঙ্গের দিনহাটা কেন্দ্রে পিছিয়ে রয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।

এদিকে পশ্চিম মেদিনীপুরের সবং কেন্দ্রে পিছিয়ে বিদায়ী সেচমন্ত্রী মানস ভুঁইয়া, আর শালবনি কেন্দ্র থেকে পিছিয়ে ক্রেতাসুরক্ষা দফতরের মন্ত্রী শ্রীকান্ত মাহাতা।

বিনপুর কেন্দ্রে পিছিয়ে রয়েছেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা এবং চন্দননগর কেন্দ্র থেকে পিছিয়ে কারিগরি শিক্ষামন্ত্রী ইন্দ্রনীল সেন।

মালদহের মোথাবাড়ি কেন্দ্রে পিছিয়ে সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। মন্তেশ্বর কেন্দ্র থেকে পিছিয়ে গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী এবং দুর্গাপুর পূর্ব কেন্দ্র থেকে পিছিয়ে রয়েছেন পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার।

এছাড়াও পিছিয়ে রয়েছেন জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়, স্কুলশিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন এবং পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।

ব্যক্তিক্রম যারা

এই ভরাডুবির মধ্যেও ব্যতিক্রম দুই মন্ত্রী। বালিগঞ্জ কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং কলকাতা বন্দর কেন্দ্র থেকে ব্যবধান বাড়িয়ে এগিয়ে রয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তাদের এগিয়ে থাকার খবরে শাসক শিবিরে আংশিক স্বস্তি জোগাচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার