Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

মমতা-শুভেন্দুর ফোন নিয়ে নেওয়ার নির্দেশ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৬:২৫ পিএম

মমতা-শুভেন্দুর ফোন নিয়ে নেওয়ার নির্দেশ

বিজ্ঞাপন

ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর মোবাইল ফোন নিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, সাখাওয়াতে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর মোবাইল ফোন নিয়ে নেওয়ার নির্দেশ দেয় কমিশন। মোবাইল নিয়ে গণনাকেন্দ্রে প্রবেশের অনুমতি নেই। কমিশনের সূত্র দিয়ে আনন্দবাজার জানিয়েছে, তাদের ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।

এদিকে সাখাওয়াত মেমোরিয়ালে গণনাকেন্দ্রে গিয়েছিলেন অভিষেক। সেখান থেকে তাকে বেরিয়ে যেতে বলে নির্বাচন কমিশন।

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। বিজেপি দেড় শর বেশি আাসনে এগিয়ে রয়েছে।

এতেই কলকাতার সল্টলেকে বিজেপি কার্যালয়ে সেলিব্রেশন মুডে গেরুয়া শিবিরের কর্মী সমর্থকরা। 

দীর্ঘ দিনের তৃণমূল রাজ্যে বিজেপির হানার খবরে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। এরই মধ্যে নানা প্রান্তে জোড়া ফুলের কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার