বিজ্ঞাপন
পশ্চিমবঙ্গে গত বিধানসভা নির্বাচনের ফল কি ছিল?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ মে ২০২৬, ১১:৪৬ এএম
বিজ্ঞাপন
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বেলা সাড়ে ১১টা পর্যন্ত গণনা করা ভোটের অনুযায়ী, বিজেপি এগিয়ে আছে ১৭২ আসনে। ক্ষমতাসীন দল তৃণমূল ১১২ আসনে এগিয়ে। কংগ্রেস এগিয়ে একটি আসনে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, পশ্চিমবঙ্গ বিধানসভার আসনসংখ্যা ২৯৪। এই বিধানসভায় সরকার গঠনের জন্য কোনো দলের প্রয়োজন হবে ১৪৮ আসনে জয়।
সবশেষ ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতেছিল ২১৫টি আসন। বিজেপির ঝুলিতে ছিল ৭৭টি আসন এবং বাকি দু’টি আসন পেয়েছিল অন্যান্যরা।
উত্তরবঙ্গে ভাল ফল করেছিল বিজেপি। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও দার্জিলিং যেমন ছিল তাদের দখলে তেমনই পুরুলিয়া ও বাঁকুড়া জেলাতেও ভাল ফল করেছিল দলটি।
তৃণমূলের দখলে ছিল কলকাতা, হাওড়া, উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর ও মালদহ, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগণা, কলকাতা, হাওড়া, হুগলী, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে।
চলতি বছরের নির্বাচনি ফলাফল কোনদিকে যায় সেদিকে সকলের নজর রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, এই রাজ্যে তার দল বিজেপি সরকার গঠন করবে। তবে তৃণমূলও সরকার গঠনের জন্য আশাবাদী।