বিজ্ঞাপন
ইরানের ১৪ দফা প্রস্তাব পর্যালোচনা করছেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৯:০৫ এএম
বিজ্ঞাপন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের পক্ষ থেকে যুদ্ধ শেষ করার জন্য যে নতুন প্রস্তাব এসেছে, তিনি তা পর্যালোচনা করছেন। স্থানীয় সময় শনিবার (৩ মে) এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি সাংবাদিকদের বলেন, ‘এ বিষয়ে পরে আপনাদের জানাব।’
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানকে ৯ দফার একটি শান্তি প্রস্তাব দিয়েছিল। তেহরান সেই প্রস্তাবের পালটা জবাবে এই ১৪ দফা পরিকল্পনা জমা দিল। পাকিস্তান সরকারের মধ্যস্থতায় এই কূটনৈতিক প্রক্রিয়াটি চলছে।
তাসনিম বলছে, যুক্তরাষ্ট্র আলোচনার জন্য দুই মাসের সময় চেয়ে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল। তবে ইরান তা নাকচ করে বলেছে, যাবতীয় সমস্যার সমাধান ৩০ দিনের মধ্যেই হতে হবে।
চলতি সপ্তাহের শুরুর দিকে ট্রাম্প ইরানের একটি আগের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। এরপরও দুই পক্ষের মধ্যে আলোচনা চলতে থাকে, এবং তিন সপ্তাহের যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে।