Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

হামলাকারী কি ইরান-যুদ্ধের সঙ্গে সম্পর্কিত? যা বললেন ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১০:৫১ এএম

হামলাকারী কি ইরান-যুদ্ধের সঙ্গে সম্পর্কিত? যা বললেন ট্রাম্প

বিজ্ঞাপন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে উপস্থিত হয়েছিলেন। সে অনুষ্ঠানের ঠিক বাইরে গুলির আওয়াজ শোনা যায়। তৎক্ষণাৎ ট্রাম্পকে সরিয়ে নিয়ে যাওয়া হয় নিরাপদ স্থানে।

সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে। তার পরিচয়ও শনাক্ত করা হয়েছে বলে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর দুজন কর্মকর্তার বরাত দিয়ে অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তির নাম কোল টমাস অ্যালেন। তিনি ক্যালিফোর্নিয়ার টরেন্স থেকে এসেছেন।

এই হামলা এমন সময়ে হলো, যখন ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি চলছে। স্বাভাবিকভাবেই এই হামলার সঙ্গে খোঁজা হচ্ছিল ইরান যুদ্ধের যোগসাজশ। সে বিষয়ে ট্রাম্পকেও প্রশ্ন করা হয়েছিল সংবাদ সম্মেলনে। তবে ট্রাম্প সাফ জানিয়েছেন, ‘আমার মনে হয় না এর সঙ্গে ইরান যুদ্ধের কোনো সম্পর্ক ছিল।’

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে গুলির ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হামলার লক্ষ্য সম্ভবত তিনি নিজেই ছিলেন। তবে সন্দেহভাজন ব্যক্তি সম্পর্কে ট্রাম্প মনে করেন, এই হামলার পেছনে কোনো বড় গ্রুপ কাজ করছে না। হামলাকারী একাই এই কাজটি করেছেন এবং ট্রাম্প তাকে ‘একক সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করেছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার