বিজ্ঞাপন
স্পেনে অভিবাসীদের বৈধকরণে সরাসরি আবেদন শুরু: কীভাবে আবেদন করবেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৭:২৫ পিএম
বিজ্ঞাপন
স্পেনে অভিবাসীদের জন্য সরকার ঘোষিত বিশেষ বৈধকরণ (Regularización) প্রক্রিয়ায় সরাসরি আবেদন করার সময়সীমা আজ, সোমবার থেকে শুরু হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে প্রায় ৫ লাখেরও বেশি মানুষ উপকৃত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। যদিও এ নিয়ে বিরোধী দলগুলোর সমালোচনা রয়েছে।
সরকারি নির্দেশনা অনুযায়ী, আবেদন সরাসরি জমা দেওয়া যাবে বিভিন্ন দপ্তরে। এর মধ্যে রয়েছে ডাকঘর, সামাজিক নিরাপত্তা অফিস এবং অভিবাসন (Extranjería) অফিস। দেশজুড়ে ৩৭০টির বেশি ডাকঘর, ৬০টির বেশি সামাজিক নিরাপত্তা অফিস এবং মাদ্রিদ, আলিকান্তে, ভ্যালেন্সিয়া, আলমেরিয়া ও মুরসিয়ায় অবস্থিত ৫টি অভিবাসন অফিসে এই সেবা দেওয়া হবে।
তবে কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কোনো আবেদন গ্রহণ করা হবে না। নিয়মিত কাজের ব্যাঘাত এড়াতে নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয়েছে। সামাজিক নিরাপত্তা ও অভিবাসন অফিসে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এবং ডাকঘরে সকাল ৮টা ৩০ থেকে বিকেল ৫টা ৩০ পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে (সোমবার থেকে শুক্রবার)।
আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।
কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে?
অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য কয়েকটি পদ্ধতি রয়েছে—
অনলাইনে Cl@ve সিস্টেমের মাধ্যমে অফিস, তারিখ ও সময় নির্বাচন করা যাবে।
একটি ওয়েব ফর্ম পূরণ করেও আবেদন করা যাবে, তবে এতে নির্দিষ্ট অফিস বা সময় বেছে নেওয়া যাবে না; সিস্টেম নিজেই কাছের সময় ও স্থান নির্ধারণ করবে।
এছাড়া ০৬০ নম্বরে ফোন করেও অ্যাপয়েন্টমেন্ট নেওয়া সম্ভব (শুধু স্প্যানিশ ভাষায়)।
ফোনে যোগাযোগের সময় সকাল ৯টা ৩০ থেকে দুপুর ২টা এবং বিকেল ৪টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা ৩০ পর্যন্ত। আবেদন করার সময় ফোন নম্বর, ইমেইল ও ঠিকানা দিতে হবে।
কারা আবেদন করতে পারবেন?
এই বৈধকরণের জন্য আবেদন করতে পারবেন—
যারা ১ জানুয়ারি ২০২৬-এর আগে স্পেনে আন্তর্জাতিক সুরক্ষা (আশ্রয়) চেয়েছেন, অথবা
যারা ওই তারিখের আগে স্পেনে এসেছেন কিন্তু এখনো বৈধ কাগজপত্র নেই (অবৈধ অবস্থায় আছেন)।
এই দুই ধরনের আবেদনই ৩০ জুন পর্যন্ত জমা দেওয়া যাবে।
সরকারের এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হলেও, এর বাস্তবায়ন নিয়ে নানা চ্যালেঞ্জের কথাও উঠে আসছে।
অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট (Cita previa) নেওয়ার অফিসিয়াল লিংক-
👉 Cita previa para solicitud (Migraciones)
বিস্তারিত নির্দেশনা ও আবেদন সম্পর্কিত তথ্য-
👉 Ministerio de Inclusión, Seguridad Social y Migraciones (অফিসিয়াল সাইট)
গুরুত্বপূর্ণ তথ্য-
আবেদন করতে হলে আগে cita previa (অ্যাপয়েন্টমেন্ট) নিতে হবে
এটি অনলাইনে, ফোন (060), বা Cl@ve-এর মাধ্যমে করা যায়
আবেদন জমা দেওয়া যাবে নির্ধারিত অফিসে (Correos, Seguridad Social, Extranjería)
⚠️ সতর্কতা:
অ্যাপয়েন্টমেন্ট সম্পূর্ণ ফ্রি — কেউ টাকা চাইলে তা প্রতারণা হতে পারে।