Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

এটা আমাদের যুদ্ধ নয়: ব্রিটিশ মন্ত্রী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৪:২৩ পিএম

এটা আমাদের যুদ্ধ নয়: ব্রিটিশ মন্ত্রী

বিজ্ঞাপন

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের যুদ্ধে অংশ না নেওয়ার অবস্থান পুনর্ব্যক্ত করেছে যুক্তরাজ্য। একই সময় দেশটির চ্যান্সেলর র্যাচেল রিভস বুধবার (১৫ এপ্রিল) ওয়াশিংটনে গিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন।

যুক্তরাষ্ট্র সফরের পথে ডেইলি মিররকে দেওয়া সাক্ষাৎকারে রিভস বলেন, যুক্তরাষ্ট্র কোনো সুস্পষ্ট প্রস্থান পরিকল্পনা ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ায় তিনি ‘খুবই হতাশ ও ক্ষুব্ধ’।

এ বিষয়ে যুক্তরাজ্য সরকারের মন্ত্রী জেমস মারে বলেন, ‘চ্যান্সেলর এমন একটি মতামত তুলে ধরেছেন, যা ব্রিটেনের অনেক মানুষের অনুভূতির প্রতিফলন। এটি আমাদের যুদ্ধ নয়। আমরা এতে জড়াইনি, কিন্তু এর প্রভাব আমাদের অর্থনীতিতে পড়বে।’

এদিকে ওয়াশিংটনে রিভস মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের সঙ্গে বৈঠক করবেন।

এর আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিল সতর্ক করে জানিয়েছে, ইরানকে কেন্দ্র করে সংঘাতের অর্থনৈতিক প্রভাব উন্নত অর্থনীতিগুলোর মধ্যে যুক্তরাজ্যের ওপর সবচেয়ে বেশি পড়তে পারে।

তবে স্কট বেসেন্ট বিবিসিকে বলেন, দীর্ঘমেয়াদি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ‘স্বল্পমেয়াদি কিছু অর্থনৈতিক কষ্ট মেনে নেওয়া যেতে পারে।’

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার