Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

ইরানের ওপর হামলা ‘দুই সপ্তাহ স্থগিত’ করলেন ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৫:০৮ এএম

ইরানের ওপর হামলা ‘দুই সপ্তাহ স্থগিত’ করলেন ট্রাম্প

বিজ্ঞাপন

দুই সপ্তাহের জন্য ইরানে হামলার হুমকি স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘আমি দুই সপ্তাহের জন্য ইরানে বোমাবর্ষণ এবং হামলা স্থগিত রাখতে সম্মত হয়েছি।’

স্থানীয় সময় মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, পাকিস্তানের নেতৃত্বের সঙ্গে আলোচনার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হবে, যদি ইরান হরমুজ প্রণালী দিয়ে যান চলাচল অব্যাহত রাখতে সম্মত হয়।

তিনি আরও বলেন, ‘আমরা ইরানের কাছ থেকে একটি ১০ দফার প্রস্তাব পেয়েছি এবং আমরা বিশ্বাস করি যে এটি আলোচনার জন্য একটি কার্যকর ভিত্তি।’

তার বক্তব্য অব্যাহত রেখে তিনি বলেন, ‘অতীতের প্রায় সবকটি বিবাদের বিষয়ে যুক্তরাষ্ট্র এবং ইরান একমত হয়েছে, তবে দুই সপ্তাহের এই সময়কাল চুক্তিটি চূড়ান্ত ও সম্পন্ন করতে সাহায্য করবে।’

‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতিনিধি হিসেবে, দীর্ঘদিনের এই সমস্যার সমাধানের কাছাকাছি পৌঁছানো আমার জন্য অত্যন্ত সম্মানের,’ বলেন ট্রাম্প।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার