Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

বাহরাইনে সতর্কবার্তা, নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০১:৫৯ পিএম

বাহরাইনে সতর্কবার্তা, নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ

বিজ্ঞাপন

বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলারর জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। এজন্য দেশটির নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার (০৭ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে থাকায় বাহরাইন সরকার নাগরিকদের দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে। নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় দেশজুড়ে সাইরেন বাজানো হয়েছে।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এক বার্তায় জানিয়েছে, নাগরিকদের শান্ত থাকার অনুরোধ করা হচ্ছে এবং নিকটস্থ নিরাপদ স্থানে চলে যেতে বলা হচ্ছে।

এদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে, ‘অপারেশন ট্রু প্রমিস ৪’-এর ৯৮তম ধাপে এই হামলা চালানো হয়েছে।

আইআরজিসির দাবি, কুয়েতে আল-আদিরি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, যেখানে মার্কিন সেনাদের উপস্থিতি ও হেলিকপ্টার মোতায়েনের অবকাঠামো ছিল। এছাড়া বাগদাদ ও উত্তর ইরাকের বিভিন্ন স্থানে ড্রোন হামলা চালানো হয়েছে।

তাদের ভাষ্য অনুযায়ী, উত্তর ইরাকে ইরানবিরোধী সশস্ত্র গোষ্ঠীর পাঁচটি অবস্থানে আঘাত হানা হয়েছে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতে একটি ইসরায়েলি-সম্পৃক্ত ড্রোন উৎপাদন কেন্দ্রেও হামলার দাবি করা হয়েছে।

ইসরায়েলের তেল আবিব, হাইফা, বেয়ার শেবা ও পেতাহ টিকভাসহ বিভিন্ন স্থানে অবকাঠামো ও সামরিক লক্ষ্যবস্তুতে হামলার কথাও জানায় আইআরজিসি। এছাড়া ইরান দাবি করেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসফাহান ও লোরেস্তান অঞ্চলে একাধিক ড্রোন ভূপাতিত করেছে, যার মধ্যে একটি এমকিউ-৯ ড্রোনও রয়েছে।

নৌবাহিনীর পক্ষ থেকে একটি ইসরায়েলি কন্টেইনার জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার কথাও বলা হয়েছে। একই সঙ্গে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ট্রিপোলির ওপর হামলার দাবি করে জানানো হয়েছে, সেটিকে পিছু হটতে বাধ্য করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার