Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

একযোগে ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৩:০০ পিএম

একযোগে ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

বিজ্ঞাপন

উত্তর কোরিয়া আবারও ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এবার পূর্ব সাগরের দিকে ১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তারা। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) এ তথ্য জানিয়েছে।

জেসিএসের মতে, শনিবার স্থানীয় সময় দুপুর প্রায় ১টা ২০ মিনিটের দিকে উত্তর কোরিয়ার সুনান এলাকা থেকে পূর্ব সাগরের দিকে নিক্ষিপ্ত ১০টিরও বেশি অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, উত্তর কোরিয়ার নিক্ষিপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো ইতোমধ্যে সমুদ্রে পতিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এর পরপরই নজরদারি ও সতর্কতা জোরদার করেছে দক্ষিণ কোরিয়া। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট তথ্য ভাগাভাগি করে প্রস্তুতিমূলক অবস্থান বজায় রাখছে দেশটি।

এদিকে জাপানের প্রধানমন্ত্রীর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টেও উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার