বিজ্ঞাপন
প্রতিবেশী দেশে হামলার ব্যাপারে ইরানকে যে বার্তা দিল হামাস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১২:২৮ পিএম
বিজ্ঞাপন
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এক বিবৃতিতে ইরানকে প্রতিবেশী দেশগুলোতে হামলা চালানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। ইরান ও ইসরাইল-যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান চরম উত্তেজনার প্রেক্ষাপটে হামাসের এই অবস্থানকে বেশ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
হামাস তাদের বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করেছে, আন্তর্জাতিক আইন ও নিয়ম মেনে সম্ভাব্য সকল উপায়ে মার্কিন ও ইসরাইলি আগ্রাসনের জবাব দেওয়ার পূর্ণ অধিকার ইরানের রয়েছে। তবে এই পাল্টা জবাব যেন কোনোভাবেই পার্শ্ববর্তী দেশগুলোর জন্য ক্ষতির কারণ না হয়, সেদিকে লক্ষ্য রাখার অনুরোধ জানিয়েছে তারা।
বিবৃতিতে হামাস ইরানের নেতৃত্বকে 'ভাই' সম্বোধন করে বলেছে, প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যবস্তু না করে বরং এই অঞ্চলের সকল দেশের উচিত ঐক্যবদ্ধভাবে আগ্রাসন মোকাবিলা করা। তারা এই অঞ্চলের দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেছে এবং অভিন্ন শত্রু মোকাবিলায় পারস্পরিক সহযোগিতার আহ্বান জানিয়েছে। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে একটি দেশের সঙ্গে অন্য দেশের সংঘাত যেন ছড়িয়ে না পড়ে, হামাসের পক্ষ থেকে সেই কূটনৈতিক সতর্কবার্তা দেওয়া হয়েছে।
সূত্র: আলজাজিরা।
বিজ্ঞাপন