বিজ্ঞাপন
প্রথমবার হাইপারসনিক ‘ডার্ক ইগল’ ক্ষেপণাস্ত্র মোতায়েন করল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০২:৩৫ পিএম
বিজ্ঞাপন
প্রতিরক্ষা প্রযুক্তিতে এক বিশাল মাইলফলক স্পর্শ করে যুক্তরাষ্ট্র এই প্রথমবারের মতো তাদের অত্যাধুনিক ‘লং-রেঞ্জ হাইপারসোনিক উইপন’ সিস্টেম বিদেশের মাটিতে মোতায়েন করেছে।
মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরিতে আয়োজিত একটি বৃহৎ বহুজাতিক সামরিক মহড়ার অংশ হিসেবে এই শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি সেখানে পাঠানো হয়েছে।
‘ডার্ক ইগল’ ডাকনামের এই বিশেষ ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি অত্যন্ত বিধ্বংসী এবং গতিশীল। এটি শব্দের চেয়ে পাঁচ গুণ বেশি দ্রুতগতিতে ছুটে গিয়ে প্রায় ১৭২৫ মাইল দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, এটি মাঝ-আকাশে নিজের গতিপথ পরিবর্তন করতে পারে, যা শত্রুদেশের রাডার বা প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে একে শনাক্ত করা বা আটকে দেওয়া প্রায় অসম্ভব করে তোলে।
অস্ট্রেলিয়ার এই দুর্গম অঞ্চলে ডার্ক ইগল মোতায়েন করার মাধ্যমে যুক্তরাষ্ট্র তার মিত্রদের নিরাপত্তার প্রতিশ্রুতি এবং এই অঞ্চলে নিজেদের কৌশলগত আধিপত্যের এক জোরালো বার্তা দিল।
সূত্র: আল-আরাবিয়া।
বিজ্ঞাপন