Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

যুদ্ধ থামাতে ট্রাম্পকে পুতিনের ফোন, কী কথা হলো

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ১০:২৭ এএম

যুদ্ধ থামাতে ট্রাম্পকে পুতিনের ফোন, কী কথা হলো

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমিরি পুতিন। দুজনের মধ্যে প্রায় এক ঘণ্টা আলোচনা হয় বলে জানা গেছে। আলোচনায় দ্রুত ইরান যুদ্ধ শেষ করার আহ্বান জানিয়েছেন পুতিন। পাশাপাশি ইউক্রেন যুদ্ধ এবং ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে কথা বলেছেন তারা।

রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমনিল জানিয়েছে, পুতিন ও ট্রাম্পের মধ্যে ‘খোলামেলা ও গঠনমূলক’ আলোচনা হয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গত বছরের ডিসেম্বরের পর আজ মঙ্গলবার তাদের মধ্যে প্রায় এক ঘণ্টা আলোচনা হয়েছে। ইরান যুদ্ধের পাশাপাশি ইউক্রেন যুদ্ধ নিয়েও কথা বলেছেন তারা।

রাশিয়া ট্রাম্পকে কূটনৈতিক পথে সমস্যা সমাধানের বার্তা দিয়েছে বলে জানিয়েছেন পুতিনের কূটনৈতিক উপদেষ্টা ইউরি উশাকভ।

উশাকভ বলেছেন, পুতিন ট্রাম্পকে ইরান যুদ্ধ নিয়ে দ্রুত রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানে পৌঁছাতে আহ্বান জানিয়েছেন। পাশাপাশি বিশ্বব্যাপী তেলের বাজারে অস্থিরতার কথা তুলে ধরে ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়েও কথা বলেছেন।

উশাকভ দাবি করেছেন, ওয়াশিংটনই চেয়েছিল প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে। আলোচনায় ইরানের সংঘাত থামাতে বেশ কিছু প্রস্তাব দিয়েছেন পুতিন। তবে কী প্রস্তাব দিয়েছেন তা খোলাসা করেননি তিনি।

আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, ইরানের সঙ্গে ইসরায়েল-আমেরিকার যুদ্ধে ইরানকে সাহায্য করছে রাশিয়া। ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে এমনটি দাবি করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার