Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর ভাই নিহত, জানালেন স্কট রিট

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০৫:৫৪ এএম

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর ভাই নিহত, জানালেন স্কট রিট

বিজ্ঞাপন

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাই ইদ্দো নেতানিয়াহু নিহত হয়েছেন। এছাড়া ইরানের হামলায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরের বাড়িতে আগুন লাগার খবর পাওয়া গেছে।

সোমবার (৯ মার্চ) টাইমস অব ইসলামাবাদ স্কট রিটের বরাতে এক প্রতিবেনে এসব তথ্য জানিয়েছে। স্কট জাতিসংঘের সাবেক অস্ত্র পরিদর্শক। সম্প্রতি তিনি রাশিয়ার সংবাদমাধ্যম আরটিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব দাবি করেন।

বেনিয়ামিন নেতানিয়াহুর তিন ভাইয়ের মধ্যে সবার ছোট ইদ্দো নেতানিয়াহু। তিনি পেশায় একজন নাট্যকার। স্কট রিটের দাবি, ইসরায়েলের সিজারিয়ায় অবস্থিত নেতানিয়াহুর পারিবারিক বাড়িতে ইরানের হামলায় ইদ্দো মারা গেছেন।

এছাড়া ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী আহত হওয়ার বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ বলেছিল, গাড়ি দুর্ঘটনায় তিনি আহত হন। তবে, রিটার ইসরায়েলের এই বক্তব্য সরাসরি প্রত্যাখ্যান করে দাবি করেছেন, বেন-গভিরের বাসভবনে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হামলায় তিনি আহত হন এবং তার বাড়ি আগুনে পুড়ে গেছে।

স্কট রিট বলেন, ইসরায়েলের কয়েক স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সফলভাবে এই হামলা চালানো হচ্ছে। এটি দেশটির সদ্য প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনিকে হত্যার ঘটনায় বৃহত্তর প্রতিশোধের অংশ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার