Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

মোজতবা খামেনির মনোনয়নে খুশি হতে পারছেন না ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ১০:২৬ এএম

মোজতবা খামেনির মনোনয়নে খুশি হতে পারছেন না ট্রাম্প

বিজ্ঞাপন

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির আকস্মিক মনোনয়ন নিয়ে এবার মুখ খুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

ফক্স নিউজের জনপ্রিয় সঞ্চালক ব্রায়ান কিলমিড এক প্রতিবেদনে দাবি করেছেন যে ব্যক্তিগত আলাপচারিতায় ট্রাম্প তাকে জানিয়েছেন তিনি এই সিদ্ধান্তে একেবারেই সন্তুষ্ট নন। কিলমিডের ভাষ্যমতে, তেহরানের এই রাজনৈতিক পালাবদল নিয়ে ট্রাম্প সরাসরি তাকে বলেছেন, আমি এই বিষয়ে মোটেও খুশি নই।

যদিও ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত জনসমক্ষে বা সামাজিক যোগাযোগমাধ্যমে এই মনোনয়ন নিয়ে সরাসরি কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি, তবে তার এই ব্যক্তিগত মন্তব্য বিশ্ব রাজনীতিতে বেশ গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে মোজতবা খামেনির মতো একজন কট্টরপন্থি এবং পূর্বতন নেতার উত্তরাধিকারীকে ইরানের ক্ষমতায় আসীন করার বিষয়টি ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার বিদ্যমান উত্তেজনাকে আরও উসকে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

আরও পড়ুন
ট্রাম্পের এই অসন্তোষ আগামী দিনে ইরানের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান বা নতুন কোনো নিষেধাজ্ঞার ইঙ্গিত কি না, তা নিয়ে এখন আন্তর্জাতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে।

সূত্র: আলজাজিরা।


বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার