Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

তারকা লেডি বাইকারের মর্মান্তিক মৃত্যু, মরদেহ দেখে বাবার কাণ্ড

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৯:১৪ এএম

তারকা লেডি বাইকারের মর্মান্তিক মৃত্যু, মরদেহ দেখে বাবার কাণ্ড

বিজ্ঞাপন

ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ব্রাজিলের জনপ্রিয় লেডি বাইকার ও ইনফ্লুয়েন্সার কার্লা থাইনারা। মর্মান্তিক দুর্ঘটনায় মেয়ের মৃত্যুর পর মরদেহ দেখে সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন তার বাবা। গত ৩ মার্চ মৃত্যু হয়েছে কার্লা থাইনারার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২৫ বছর।

সম্প্রতি প্রকাশিত মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যাবলয়েড সংবাদ সংস্থা টিএমজেডের প্রতিবেদন অনুযায়ী, গত ৩ মার্চ স্থানীয় সময় সকাল ৮টার দিকে কার্লা থাইনারা মোটরসাইকেল রাইড করার সময় হাইওয়েতে একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়েন তিনি এবং অন্য একটি গাড়ি চাপা দেয় তাকে।

এ তরুণী ইনফ্লুয়েন্সারের বাবা কার্লোস আন্দ্রেড নোগুয়েরা একজন রিজার্ভ মিলিটারি পুলিশ অফিসার। যিনি মেয়ের দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে ছুটে গিয়ে মরদেহ দেখার পর বিষয়টি মেনে নিতে পারেননি। সহ্য করতে না পেরে আত্মহত্যা করে নিজেকে শেষ করেন তিনি।

গত ৪ মার্চ কার্লা থাইনারা ও তার বাবার সম্মানে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়। এতে ফেডারেল জননিরাপত্তা সচিব বক্তব্য রাখেন। তিনি বিষয়টিকে বড় একটি ট্র্যাজেডি বলে অভিহিত করেন।

জানা গেছে, কার্লা থাইনারা মোটরসাইকেল সংক্রান্ত লাইফস্টাইল সম্পর্কে বিভিন্ন পোস্ট করতেন। ফলে অল্প সময়ের মধ্যে পরিচিতি লাভ করেন এবং তারকা খ্যাতি অর্জন করেন। ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তার ৬০ হাজারের বেশি ফলোয়ার ছিল। মৃত্যুকালে তিনি ৭ বছর বয়সী একটি কন্যাসন্তান রেখে গেছেন। সবশেষ গত ২১ ফেব্রুয়ারি জিমে নিজের ওয়ার্কআউটের একটি ভিডিও পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার