বিজ্ঞাপন
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০১:০৪ এএম
বিজ্ঞাপন
সৌদি আরবের মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন ভারতীয় নাগরিকও নিহত হয়েছেন এবং অন্তত ১২ জন আহত হয়েছেন।
রোববার (৮ মার্চ) দেশটির সিভিল ডিফেন্স এজেন্সি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হতাহতের এই তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, হামলাটি সৌদি আরবের মধ্যাঞ্চলের আল-খারজ এলাকায় সংঘটিত হয়েছে। এর আগে ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছিল, তারা সৌদি আরবের আল-খারজসহ বিভিন্ন স্থানে রাডার সিস্টেম লক্ষ্য করে হামলা চালিয়েছে। রোববারের প্রাণহানির ঘটনাও ওই এলাকাতেই ঘটেছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রাথমিক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র হয়ে ওঠে। এর জেরে ইরান ইসরাইলের পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতেও হামলা শুরু করে।
এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাস এবং সংযুক্ত আরব আমিরাতের মার্কিন কনসুলেট লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। সূত্র: আল জাজিরা
বিজ্ঞাপন