Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের একাধিক সেনাকে আটক করা হয়েছে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৯:৪৫ এএম

যুক্তরাষ্ট্রের একাধিক সেনাকে আটক করা হয়েছে

বিজ্ঞাপন

ইরান জানিয়েছে, তারা কয়েকজন মার্কিন সেনাকে আটক করেছে। দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মহাসচিব আলি লারিজানি বাংলাদেশ সময় রোববার এক বিবৃতিতে এ তথ্য জানান।

তিনি বলেন, এক সপ্তাহ আগে যুদ্ধ শুরু হওয়ার পর কয়েকজন যুক্তরাষ্ট্রের সেনা সদস্যকে আটক করা হয়েছে।

তবে ঠিক কতজন সেনাকে আটক করা হয়েছে তা তিনি উল্লেখ করেননি। এছাড়া কীভাবে এবং কোথায় তাদের আটক করা হয়েছে সে বিষয়েও বিস্তারিত কিছু জানাননি ইরানের এই প্রভাবশালী কর্মকর্তা।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত ইরানের ভেতরে মার্কিন বাহিনীর কোনো স্থল হামলার তথ্য পাওয়া যায়নি।

সূত্র- দ্য জেরুজালেম পোস্ট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার