Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

ইরানের রেভল্যুশনারি গার্ডের নতুন সর্বাধিনায়ক কে এই আহমাদ ওয়াহিদি?

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৯:০৮ এএম

ইরানের রেভল্যুশনারি গার্ডের নতুন সর্বাধিনায়ক কে এই আহমাদ ওয়াহিদি?

বিজ্ঞাপন

ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর নতুন সর্বাধিনায়ক হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ওয়াহিদি। তিনি ইরানের সবচেয়ে শক্তিশালী এবং প্রভাবশালী শাখার শীর্ষ পদের দায়িত্ব পালন করছেন, যেখানে মৃত্যুর ছায়া প্রতিনিয়ত ঘুরে বেড়াচ্ছে।

ইরানি সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় গত ১ মার্চ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ পাকপৌর নিহত হওয়ার ৫ দিন পর আহমাদ ওয়াহিদিকে নতুন সর্বাধিনায়ক হিসেবে নির্বাচিত করল ইরান।

সীমান্ত রক্ষার পাশাপাশি আইআরজিসির প্রধান দায়িত্ব ইরানে ক্ষমতাসীন ইসলামি প্রজাতান্ত্রিক সরকার এবং ইসলামি বিপ্লবের অর্জনকে রক্ষা করা। ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর ইরানের তৎকালীন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নির্দেশে এ বাহিনী গঠিত হয়েছিল।

ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ওয়াহিদি আইআরজিসির গঠনের শুরু থেকেই এই বাহিনীর একজন কমান্ডার ছিলেন। ১৯৮৮ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত আইআরজিসির এলিট ব্রিগেড কুদস ফোর্সের শীর্ষ কমান্ডার ছিলেন। সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনিজাদের সময়ে (২০০৫-২০১৩) পর্যন্ত ছিলেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী। বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকারে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন ওয়াহিদি।

সূত্র: আলজাজিরা

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার