Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

বেকায়দায় পড়ছেন ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১০:১৭ পিএম

বেকায়দায় পড়ছেন ট্রাম্প

বিজ্ঞাপন

দখলদার ইসরাইলের সঙ্গে যৌথভাবে ইরানে হামলা চালিয়ে খোশমেজাজে থাকতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একের পর এক আসছে দুঃসংবাদ। কখনো পাচ্ছেন নিজের সৈন্যদের মৃত্যু, আবার কখনো পান যুদ্ধবিমান হারানোর খবর। নতুন করে তার সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার ফুরিয়ে আসছে বলে খবর ছড়িয়ে পড়েছে।

বিষয়টি নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে মার্কিন প্রেসিডেন্টের জন্য আরেক আসন্ন বিপদের কথা জানিয়েছেন ট্রাম্পের সাবেক নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন।

সাবেক মার্কিন কর্মকর্তা বোল্টন ট্রাম্পকে দেশের স্বার্থে এই যুদ্ধের যৌক্তিকতা তুলে ধরার আহ্বান জানিয়েছেন।

ট্রাম্পের সাবেক নিরাপত্তা উপদেষ্টা ও জাতিসংঘে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত বোল্টন বলেছেন, এই যুদ্ধ কেন মার্কিন জনগণের স্বার্থে—ট্রাম্পকে অবশ্যই তা জোরালোভাবে উপস্থাপন করতে হবে।

আরও পড়ুন
ইরানের ওপর দখলদার ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার অন্যতম সমর্থক বোল্টন বলেন, ‘আমি মনে করি বিষয়টি অত্যন্ত স্পষ্ট এবং এটি খুব কার্যকরভাবে উপস্থাপন করা সম্ভব। কিন্তু এখন পর্যন্ত তা করা হয়নি। যদি এই যোগাযোগের সমস্যাটি সংশোধন করা না হয়, তবে ট্রাম্পকে গুরুতর রাজনৈতিক সমস্যার সম্মুখীন হতে হবে।’

এই কূটনীতিক বলেন, ইরানের শাসনব্যবস্থায় পরিবর্তন দেখার লক্ষ্যটি ইসরাইল ও যুক্তরাষ্ট্র উভয়েরই অভিন্ন। এক্ষেত্রে ওয়াশিংটন তার যুদ্ধ সক্ষমতা এবং গোয়েন্দা তথ্য দিয়ে নেতৃত্ব দিচ্ছে, আর ইসরাইল এই অভিযানের কৌশলগত পরিকল্পনা সরবরাহ করছে।

বোল্টন বলেন, ‘এর পেছনের যুক্তি হলো—ইরানের পারমাণবিক কর্মসূচি নির্মূল করতে এবং সন্ত্রাসবাদে ইরানের সমর্থন বন্ধ করতে হলে দেশটির বর্তমান শাসনব্যবস্থাকেই নির্মূল করতে হবে।’

তিনি আরও বলেন, ‘যদি আপনি সেটি না করেন, বরং কেবল দেশটিকে আঘাত করেন বা তার সক্ষমতা কিছুটা কমিয়ে দেন—তবে এটি আবার আগের অবস্থায় ফিরে আসবে এবং কিছু সময় পর আমরা আবার সেই একই সংকটে পড়ব, যা এই হামলার আগে ছিল।’

সূত্র:আলজাজিরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার