Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যেই ইরানে বড় ভূমিকম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০২:৩০ পিএম

যুদ্ধের মধ্যেই ইরানে বড় ভূমিকম্প

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের মধ্যেই ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়েছে ইরানে। আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা ২৪ মিনিটে হয়েছে এ ভূমিকম্প।

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস) এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিকম্পের মূলকেন্দ্র বা এপিসেন্টার ছিল ইরানের ফার্স প্রদেশের গেরাশ জেলার ৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে, ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পে এ পর্যন্ত ইরান থেকে নিহত/ আহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনও আসেনি।

৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্পকে মাঝারি মাত্রার ভূমিকম্প হিসেবে বিবেচনা করা হয়। এই ধরনের ভূমিকম্পে এপিসেন্টার এবং তার আশপাশের এলাকায় বড় কম্পন অনুভূত হলেও ক্ষয়ক্ষতির মাত্রা সাধারণত থাকে খুব কম কিংবা শূন্যের কোঠায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার