Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

এ সময়েই কেন ইরানে হামলা, কারণ জানালেন নেতানিয়াহু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১০:৪৭ এএম

এ সময়েই কেন ইরানে হামলা, কারণ জানালেন নেতানিয়াহু

বিজ্ঞাপন

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইরান তাদের পারমাণবিক ও ব্যালিস্টিক মিসাইল কর্মসূচিকে আগামী কয়েক মাসের মধ্যে যে কোনো আক্রমণের জন্য 'অভেদ্য' বা সুরক্ষিত করে তুলত বলেই যুক্তরাষ্ট্র ও ইসরাইল দেশটিতে হামলা চালিয়েছে।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, তেহরান নতুন ভূগর্ভস্থ স্থাপনা তৈরি করছিল যা ভবিষ্যতে যে কোনো সামরিক পদক্ষেপকে অকার্যকর করে দিত।

নেতানিয়াহুর মতে, ইরানের ওপর এই মুহূর্তে হামলা চালানো ছিল অপরিহার্য। তিনি বলেন, ইতোপূর্বে তাদের পারমাণবিক ও মিসাইল স্থাপনায় আঘাত হানার পরেও তারা কোনো শিক্ষা গ্রহণ করেনি। 

আরও পড়ুন
ইরানকে একটি ‘অসংশোধনযোগ্য’ এবং ‘ধর্মান্ধ’ শক্তি হিসেবে অভিহিত করে তিনি অভিযোগ করেন, তাদের মূল লক্ষ্যই হলো আমেরিকাকে ধ্বংস করা। 

তিনি আরও যোগ করেন, ইরান নতুন নতুন ভূগর্ভস্থ বাঙ্কার ও কেন্দ্র তৈরি শুরু করেছিল, যার ফলে তাদের আণবিক বোমা ও মিসাইল কর্মসূচি মাত্র কয়েক মাসের মধ্যেই যে কোনো বহিঃশক্তির নাগালের বাইরে চলে যেত।

সূত্র: মিডলইস্ট আই।


Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার