Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

সৌদির রাজধানীতে বিকট বিস্ফোরণ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৬:৩৯ এএম

সৌদির রাজধানীতে বিকট বিস্ফোরণ

বিজ্ঞাপন

সৌদি আরবের রাজধানী রিয়াদে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বার্তাসংস্থা এএফপিকে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রিয়াদের কূটনৈতিক কোয়ার্টারে প্রচণ্ড শব্দে বিস্ফোরণের পর আকাশে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়।

ডিপ্লোমেটিক কোয়ার্টার নামে পরিচিত ওই এলাকায় বিভিন্ন দেশের কূটনীতিকরা বসবাস করেন।

নাম প্রকাশ না করার শর্তে এক বাসিন্দা বলেন, ‘আমি পরপর দুটি বিস্ফোরণের শব্দ শুনেছি। এরপরই ধোঁয়া উঠতে দেখি।’

এর আগে বার্তাসংস্থা রয়টার্স জানায়, রিয়াদে মার্কিন দূতাবাসে বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনা ঘটেছে।

গত শনিবার ইরানে যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল। এর পর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান সৌদি আরবে যুক্তরাষ্ট্রের অবকাঠামো ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলার চেষ্টা চালিয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার